২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদমর্যাদা বাড়ছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরে

মৎস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের দুই মহাপরিচালককে অতিরিক্ত সচিব ও জেলা পর্যায়ের ১২৮ কর্মকর্তার পদমর্যাদা উপ-পরিচালক পর্যায়ে উন্নীত করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের দুই মহাপরিচালককে অতিরিক্ত সচিব ও জেলা পর্যায়ের ১২৮ কর্মকর্তার পদমর্যাদা উপ-পরিচালক পর্যায়ে উন্নীত করা হচ্ছে। এজন্য অধিদপ্তর দু'টির অভিভাবক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দপ্তর থেকে জানা গেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসও এসব কর্মকর্তার পদমর্যাদা বাড়ানোর উদ্যোগের কথা স্বীকার করেছেন। এ দুই অধিদপ্তরের মহাপরিচালক বর্তমানে যুগ্ম-সচিবের পদমর্যাদা পেয়ে থাকেন। দুই অধিদপ্তরের জেলা পর্যায়ে নিয়োজিত ১২৮ কর্মকর্তা বর্তমানে জেলা মৎস্য কর্মকর্তা (ডিএলও) ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএফও) নামে পরিচিত। প্রথম শ্রেণীর এসব কর্মকর্তা সহকারী পরিচালকের পদমর্যাদা ভোগ করেন। মন্ত্রী লতিফ বিশ্বাস বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং কৃষি স