২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

নিজের শিশু সন্তনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে শেরপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

শেরপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের শিশু সন্তনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে শেরপুরের একটি আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে। একইসঙ্গে লাশ গুমের চেষ্টা করায় তাকে দুই বছর সশ্রম কারাদ- দেওয়া হয়। এছাড়া দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস কারাভোগ করতে হবে। সোমবার অতিরিক্ত দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। দ-িত শিমুল শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের হাক্কি মিয়ার ছেলে। আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠা-ু জানান, পারিবারিক কলহের জেরে ২০০৭ সালের ১৪ জুলাই রাতে নিজের তিনমাস বয়সী মেয়ে শিমুলীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন ধাতিয়া পাড়া গ্রামে একটি পতিত জমি থেকে ওই তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা রুমি বেগম বাদী হয়ে ২০০৭ সালের ১৫ জুলাই স্বামী শিমুলকে আসামি করে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২১ ঘ.