গোপালগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে গোপালগঞ্জের একটি আদালত।
এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও দিতে হবে। তা না হলে তাকে আরো তিন মাস সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার বিকেল ৩টার দিকে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খোন্দকার কামাল-উজ্-জামান এ রায় দেন।
দ-িত রুহুল ফকির (৪০) কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামের আব্দুল মালেক ফকিরের ছেলে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি রুহুলের বাবা আব্দুল মালেক ফকির, মা আনোয়ারা বেগম ও ভাই বিল্লাল ফকিরকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার নথির উদ্ধৃতি দিয়ে আদালতের বেঞ্চ সহকারী শওকত আলী বিশ্বাস জানান, রুহুল আমিন আগের দু'বিয়ের কথা গোপান রেখে একই উপজেলার রাঢ়ির বিল গ্রামের আলম শেখের মেয়ে মুক্তা বেগমকে ২০০৮ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন।
বিয়ের পর থেকে স্ত্রী মুক্তাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত রুহুল।
২০০৮ সালের ২২ সেপ্টেম্বর রাতে রুহুল মুক্তাকে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রেখে আত
bdnews24