নড়াইল, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের সবগুলোতেই আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করা হয় বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
বিজয়ী প্রার্থীরা হলেন- জয়নগর ইউনিয়নে কাজী আয়ুব হোসেন, কলাবাড়িয়ায় মাহমুদুল হাসান কায়েস, মাউলীতে ফিরোজ খান, বাওইসোনায় ফুরকান মোল্লা, পহরডাঙ্গায় আহসান আলী সিকদার লাবু এবং খাশিয়ালে ফরিদ সিকদার।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৭২৯ ঘ.
bdnews24