২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় রোববার দু'টি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় রোববার দু'টি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন একজন। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাটের লিটন মিয়া (২০), মো. মোশাহেদ মিয়া (১৮) এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের পইরতলার হৃদয় (১৫)। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক প্রভাষ ধর বলেন, বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপখেতাবাড়ি এলাকায় সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন লিটন মিয়া ও মোশাহেদ মিয়া। এছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে একটি মোটরসাইকেলকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিলে হৃদয় নিহত এবং একজন আহত হন। আহত আবেদ মিয়াকে (১৮) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.