২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নির্বাচনের দাবিতে ইউএনও অফিস ঘেরাও

ফেনী সদরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করেছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ফেনী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- ফেনী সদরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করেছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা। দুপুর ১২টার দিকে সেখানে আয়োজিত এক সমাবেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সদরে স্থগিত ৬ ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ এবং মোটবী ও ফাজিলপুর ইউপি নির্বাচনের ফল ঘোষণার দাবি জানান। পরে ইউএনও জহিরুল ইসলামের কাছে ম্মারকলিপি পেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ফাজিলপুরের চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুল হক রিপন, হারুন উর রশিদ, কালিদহের দিদারুল ইসলাম দিদার, বালিগাঁওয়ের জিয়াউল হাসান কায়েস, শর্শদির আবুল হাশেম, কাজীরবাগের আব্দুর রউফ, পাঁচগাছিয়ার মাহবুবুল হক লিটন ও ধর্মপুরের আজহারুল হক আরজু। বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৩৪ ঘ.