২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক ব্যবসায়ীর বাসায় দুপুরবেলা ডাকাতি

রাজধানীর বাংলামোটরে রোববার দুপুরে তৈরি পোশাক ব্যবসায়ির বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম)- রাজধানীর বাংলামোটরে রোববার দুপুরে তৈরি পোশাক ব্যবসায়ির বাসায় ডাকাতি হয়েছে। বাংলামোটর সংলগ্ন ২০, নিউ ইস্কাটন রোডের ইস্টার্ন টাওয়ারের পাঁচতলায় মো. একরামুল কদর নামের ওই ব্যবসায়ীর বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতরা অস্ত্রের মুখে বাসা থেকে পাঁচ লাখ টাকা, তিনশ ভরি স্বর্ণালঙ্কার ও একটি লাইসেন্স করা পিস্তল লুট করা হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। "পাঁচ/ছয়জনের একটি সশস্ত্র ডাকাত দল বেলা সোয়া ১টার দিকে বাসায় ঢুকে প্রায় একঘণ্টা অবস্থান করে।" রাজধানীর মিরপুরে রুমা গার্মেন্ট নামে একরামুলের একটি পোশাক তৈরির কারখানা আছে বলে জানান ওসি। ইস্টান টাওয়ারের বাসা থেকে একজন বের হয়ে যাওয়ার পর বাসার গৃহপরিচারিকা দরজা লাগানোর সময় ডাকাত দল ধাক্কা দিয়ে ঢুকে পড়ে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৭৩৭ ঘ.