২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নির্বাচনোত্তর সহিংসতায় আহত একজনের মৃত্যু

গাইবান্ধার চকচকা গ্রামে নির্বাচনোত্তর সহিংসতায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

গাইবান্ধা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার চকচকা গ্রামে নির্বাচনোত্তর সহিংসতায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে মারা গেছেন। তাজুল ইসলাম (৩০) নামে ওই যুবক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি পরাজিত মেম্বর প্রার্থী মমিনুল হকের ছোট ভাই ও চকচকা গ্রামের আহম্মদ আলীর ছেলে। গত ১১ জুন অনুষ্ঠিত গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে শুক্রবার সংঘর্ষে আহত হন তাজুল। গাইবান্ধা সদর থানার ওসি মশিউর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে চকচকা গ্রামের বিজয়ী মেম্বর সাহাদুল ইসলাম ও পরাজিত মেম্বর প্রার্থী মমিনুল হকের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষ লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে দুইপক্ষের ১২ জন আহত হয়। "এদের মধ্যে গুরুতর আহত নজরুল ইসলাম ও তাজুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার ভোরে মারা যান তাজুল।" ওসি জানান এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭২৭ ঘ.