২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার বিরুদ্ধে প্রতিবেদন ১ অগাস্টের মধ্যে জমার নির্দেশ

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন ১ অগাস্টের দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইবুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন ১ অগাস্টের দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইবুনাল। রাষ্ট্রপক্ষের সময় বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এই নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব না হলে ওই সময় অগ্রগতির প্রতিবেদন দিতে বলা হয়েছে। ট্রাইবুনালের নিবন্ধক মো. শাহিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন এ সংক্রান্ত শুনানি হবে। গত ১৯ এপ্রিল এক নির্দেশে গত ১৯ জুনের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বা অগ্রগতির প্রতিবেদন দিতে বলেছিলো ট্রাইবুনাল। ওই নির্দেশের আলোকে গত ১৬ জুন প্রসিকিউশন টিম সালাউদ্দিনের বিরুদ্ধে অগ্রগতির প্রতিবেদন নিবন্ধকের কাছে জমা দেয়। প্রতিবেদনে তার বিরুদ্ধে 'সুষ্ঠু তদন্তের স্বার্থে' সময় আবেদন করা হয়। রোববার ওই প্রতিবেদন ট্রাইবুনালে উপস্থাপন করা হয়। হরতালে গাড়ি পোড়ানো-ভাংচুরের দুই মামলায় গত ১৬ ডিসেম্বর সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৫৩৮ ঘ.