কুমিল্লা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশিক অমিতাভকে সভাপতি ও আবুল কাশেম হৃদয়কে সাধারণ সম্পাদক করে কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
আশিক অমিতাভ দৈনিক রূপসী বাংলার ব্যবস্থাপনা সম্পাদক এবং আবুল কাশেম হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক।
সভায় কুমিল্লায় কর্মরত সব জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও বার্তা সংস্থার প্রতিনিধিসহ স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মুহম্মদ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক শ্রমিক সম্পাদক মো. শহিদুল হক সেলিম, দৈনিক যায়যায়দিনের কুমিল্লার স্টাফ রিপোর্টার সৈয়দ নুরুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.
bdnews24