বরিশাল, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ঠহর শংকর গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয় স্থানীয় ফেরিওয়ালা হালিম মৃধার স্ত্রী রেহেনা বেগমের (৩৫) লাশ।
হালিমের বরাত দিয়ে রাজাপুর থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, রেহেনা দুপুরে বাজারে গিয়ে আর ফেরেননি। পরে বাড়ির পাশে ডোবায় তার মৃতদেহ পাওয়া যায়।
রেহেনার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি তোফাজ্জল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24