২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দুর্ঘটনায় পাঁচ পুলিশ আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

সাতক্ষীরা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে চালিতাবাড়িয়ায় এ দুর্ঘটন ঘটে। আহতরা হলেন- পিকআপ চালক কনস্টেবল কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক, জুয়েল হাসান, বিপ্রো ও হাবিলদার নওশের আলী। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আব্দুর রাজ্জাক ও জুয়েলের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। তারা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। কালিগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন জানান, সাড়ে ১১টার দিকে পুলিশ বহনকারী একটি পিকআপ চালিতাবাড়িয়ায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। ওসি আরো জানান, ট্রাকটি আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৮ ঘ.