চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আহত এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার চৌমুহনী মোড়ে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন মো. শরিফ (২৮)। ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শরিফ নগরীর বাকলিয়া থানাধীন হায়দার বিল এলাকার বাসিন্দা।
চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল আফতাব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় শরিফকে হাসপাতালে ভর্তি করানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৮৩৮ ঘ.
bdnews24