২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: কিশোরগঞ্জে ব্যালট ছিনতাই

হামলা ও ব্যালট ছিনতাইয়ের মধ্যদিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরমধ্যে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

কিশোরগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলা ও ব্যালট ছিনতাইয়ের মধ্যদিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরমধ্যে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউনিয়নে ভোটগ্রহণ চলে। হামলায় এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে ভাটিপাড়া গ্রামের খোকন মিয়া (২২) নামের একজনকে পুলিশ আটক করেছে। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম ও কায়সার হামিদ জানান, সকাল ১১টার দিকে গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০/২৫জন লোক বুথে ঢুকে ব্যালটের ৬টি বই, ভোট দেওয়ার সিল ও অফিস সিল নিয়ে চলে যায়। ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। একই ইউনয়নের দক্ষিণ লক্ষ্মীপুর ভাটিপাড়া ভোট কেন্দ্রে ২/৩শ' লোক দেশিয় অস্ত্রশস্ত্রসহ ঢুকে ৫টি ব্যালট বই নিয়ে চলে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়ে এ সময় তারা পুলিশের উপর হামলা চালালে উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন, কনস্টেবল তোজাম্মেল ও রেজাউল করিম আহত হন। এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির কারণে একই ইউনিয়নের আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ ২ঘন্টা বন্ধ থাকে। কিশোরগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট মীর রেজাউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশৃঙ্খল ঘটনার কারণে দু'টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। একটি কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। বাকিগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির কারণে ভোটারের উপস্থিতি কম ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.