২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তত্ত্বাবধায়ক রাখতে হলে ফাঁক বন্ধ করতে হবে'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখতে হলে অন্যায়ভাবে এর সুযোগ নেওয়ার পথ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখতে হলে অন্যায়ভাবে এর সুযোগ নেওয়ার পথ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় সাবেক মন্ত্রী নাসিম বলেন, "একবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে ১/১১ এসেছে। তাই এই ব্যবস্থা রাখতে হলে ফাঁক ফোঁকর বন্ধ করতে হবে, যেন ইয়াজউদ্দিন-ফখরুদ্দীনরা আর সুযোগ নিতে না পারে।" এ নিয়ে সংসদে আলোচনার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। ২০০৬ সালের শেষে বিএনপি সরকারের মেয়াদ শেষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। ২০০৭ এর ১১ জানুয়ারি তিনি সেনাবাহিনীর চাপে ওই দায়িত্ব ছেড়ে দেন এবং ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের বহু ত্যাগের বিনিময়ে আনা এই ব্যবস্থাকে (তত্ত্বাবধায়ক সরকার) আপনিই বিতর্কিত করেছেন। ২০০১ সালে লতিফুর রহমানকে দিয়ে এমন আচরণ করানো হয়েছে, যাতে মনে হয়েছে যেন এটা বিএনপিরই সরকার।" "পরবর্তীতে ২০০৬ সালের ইতিহাসতো সবার জানা। আজিজ মার্কা নির্বাচন কমিশন, আর ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা করানোর মাধ্যমে এ ব্যবস্থাটিকে চূড়ান্তভাবে বিতর্কিত করা হয়", বলেন নাসিম। '৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতায় থাকলো' উল্লেখ করে নাসিম বলেন, "দুর্নীতিবাজদের বাদ দিয়ে আমাদের গ্রেপ্তার করা হলো। সেই সময়ের প্রভাবশালীরা সুপ্রিম কোর্টে এসে বিচারকদের পর্যন্ত হুমকি দিয়েছিলো, যাতে আমাদের জামিন দেওয়া না হয়। মামলা লড়ার জন্য উকিল পাওয়া যেতো না।" বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট 'বিএনপি-জামায়াতের অযৌক্তিক কর্মসূচি, জনদুর্ভোগ এবং দেশবাসীর করণীয়' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাসিম জানান, সুপ্রিম কোর্টের রায়ের কারণে আওয়ামী লীগ বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আলোচনা-আন্দোলন-সংগ্রামসহ ধাপে ধাপে বিভিন্ন পর্যায় অতিক্রম করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনেছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, "যে সন্তানকে আমরা জন্ম দিয়েছি, তাকে আমরা জবাই করতে পারি না। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমরা কী করবো?" আওয়ামী লীগের আন্দোলনের মুখে ১৯৯৬ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করে তৎকালীন বিএনপি সরকার। সুপ্রিম কোর্ট ওই সংশোধনী বাতিল করার পর স