২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বায়ুতাড়িত জলোচ্ছ্বাস' চলতে পারে আরো দুই-একদিন

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস আরো দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস আরো দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজর ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নিুচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরার দ্বীপও চরগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আগামী এক থেকে দুই দিন এই ধারা অব্যাহত থাকতে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে অবস্থানরত স্থল নিুচাপটি একই এলাকায় স্থির রয়েছে। এটি আজও একই এলাকায় অবস্থান করতে পারে।" আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, নিুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ কারণে সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়াও অব্যাহত থাকতে পারে। সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নিুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১৩১২ ঘ.