ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসে গ্যারিসন মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দমকল বাহিনীর সহকারী পরিচালক মনির হোসেনকে প্রধান করে দমকল বাহিনীর পক্ষ থেকে একটি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিট গঠন করা হয়েছে।
দমকল বাহিনীর গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন- দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালকন দীলিপ কুমার পাল ও কুর্মিটোলা স্টেশন অফিসার মো.হেলাল উদ্দিন।
মনির হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিগগিরই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গ্যারিসন মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনী তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
সেনাবাহিনীর পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি সম্পর্কে কিছু জানাতে পারেন নি মনির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১২৩৬ ঘ.
bdnews24