২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি চলাচল স্বাভাবিক

নিুচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও নৌযান চলাচল অনিয়মিত থাকার পর বিকালে আবার স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 05:24 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

মুন্সীগঞ্জ/মানিকগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিুচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও নৌযান চলাচল অনিয়মিত থাকার পর বিকালে আবার স্বাভাবিক হয়েছে। শনিবার বিকাল ৪টা থেকে মাওয়া-কাওয়াকান্দি নৌরুটে যান পারাপার পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নদীর অবস্থা ভালো থাকায় বিকাল ৪টা থেকে ১০টি ফেরিই চলাচল করছে। দীর্ঘ ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর এ রুটে ফেরি ও নৌযান চলাচল সকাল ৮টা থেকে শুরু হয়। তবে বৈরী আবহাওয়ায় প্রবল ঢেউয়ের কারণে দুপুরে ১০টি ফেরির মধ্যে পাঁচটি বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ার পর পাটুরিয়া প্রান্তে যানজট থাকলেও বিকালে পুরোপুরি স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর রাত দেড়টার দিকে আবার তা চালু হয়। তবে পাটুরিয়া প্রান্তে ছিলো তীব্র যানজট। বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান জানান, পাটুরিয়া প্রান্তের পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসগুলো পার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/আরএম/আরএ/১৮১৮ ঘ.