২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থীসহ ২৩ জনের সাজা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তার ২২ সমর্থককে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে একই আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 06:49 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

মানিকগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তার ২২ সমর্থককে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে একই আদালত। শুক্রবার সন্ধ্যায় বিচারিক হাকিম অন্তরা ঘোষ ও সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল লতিফ এ সাজা দেন। বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মনিরুজ্জামান হিরুকে ৫০ হাজার টাকা এবং তার সমর্থকদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সিংগাইর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান হীরু তার কর্মীদের নিয়ে বাইমাইল এলাকায় ভোটারদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছিলেন। এসময় অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান মো. জিন্নাহ লাটু'র সর্মথকরা তাদের ঘোরাও করে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি আব্দুল লতিফ সিংগাইর থানার পুলিশ নিয়ে দেওয়ান মনিরুজ্জামান হীরুসহ তার ২২ সহযোগীকে আটক করেন। চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মনিরুজ্জামান হিরু সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ষড়যন্ত্রের শিকার। শনিবার সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৩ ঘ.