ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসে গ্যারিসন মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।
চারতলা ভবনের দ্বিতীয় তলার ওই অংশটি ডাচ বাংলা ব্যাংক কার্যালয়ের অংশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার পর এক ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ণ্ত্রণে আনে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার।
তিনি বলেন, দমকল বাহিনীর তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপণ করা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩৫৫ ঘ.
bdnews24