২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা সাংসদকে 'অবাঞ্ছিত' বললো শ্যামনগর আ. লীগ

প্রধানমন্ত্রী সম্পর্কে অসৌজন্যমূলক বক্তব্যের অভিযোগে মহাজোট শরিক জাতীয় পার্টির সাংসদ এইচএম গোলাম রেজাকে শ্যামনগরে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

সাতক্ষীরা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী সম্পর্কে অসৌজন্যমূলক বক্তব্যের অভিযোগে মহাজোট শরিক জাতীয় পার্টির সাংসদ এইচএম গোলাম রেজাকে শ্যামনগরে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনের এ সাংসদকে 'অবাঞ্ছিত' করার ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার। এতে বলা হয়, গত ১৪ জুন শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সম্বোধন ছাড়া 'হাসিনা' বলেন ব্যাঙ্গাত্মকভাবে। এতে তিনি সর্বস্তরের মানুষসহ আওয়ামী লীগ নেতাদের ক্ষোভের মুখে পড়েন। সাংসদ গোলাম রেজা তিন/চার মাস পরপর এলাকায় এসে বিতর্কিত বক্তব্য দিয়ে এলাকার পরিবেশ অশান্ত করে তোলেন- এ দাবি করে লিখিত বক্তব্যে বলা হয়, এতে মহাজোট সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। 'এসব কারণে সাংসদ রেজাকে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।' এর আগে যুবলীগ ও ছাত্রলীগ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সাংসদ গোলাম রেজা এ প্রসঙ্গে বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের কিছু লোক অপ-প্রচার চালাচ্ছে। "প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো অশোভন মন্তব্যের প্রশ্নই ওঠে না।" সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ একে ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনিছ, সাংগঠনিক সম্পাদক সফিউল আযম লেনিন, গোলাম মোˉ