২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দু'ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার

দিনাজপুরের কাহারোল উপজেলার ভাদগা ব্রিজের কাছে জবাই করা মস্তকবিহীন দু'ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

দিনাজপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের কাহারোল উপজেলার ভাদগা ব্রিজের কাছে জবাই করা মস্তকবিহীন দু'ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুরে ফুল প্যান্ট ও শার্ট পরিহিত অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে কাহারোল থানার ওসি আরমান হোসেন জানান। নিহতদের বয়স আনুমানিক ৩০/৩২ বছর। লাশ উদ্ধারের প্রায় নয় ঘণ্টা পর একজনের মাথা ও পরিচয় পাওয়া গেছে। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের ভাগকাজী গ্রামের ফজলুল হকের ছেলে কাজল (৩২)। অন্যজনের বিচ্ছিন্ন মাথা এবং পরিচয় পাওয়া যায়নি। ওসি আরমান জানান, ট্রলি চালকরা নদীর পানিতে ট্রলি ধুয়ে ফেরার সময় লাশ দুটি দেখতে পায়। তিনি বলেন, লাশ থানায় আনার পর শুক্রবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলের ৫০ গজ দূরে কলা বাগানে বিচ্ছিন্ন একটি মাথা পাওয়ার পর এর পরিচয়ও পাওয়া মিলেছে। পুলিশ ধারণা করছে অন্য কোথাও জবাই করে লাশ দুটি এখানে ফেলে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/