২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ছয় ইউপির চারটিতে বিএনপি সমর্থক চেয়ারম্যান

নওগাঁর সাপাহার উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে চারটিতে বিএনপি সমর্থক, একটিতে আওয়ামী লীগ এবং একটিতে জামায়াত ইসলামী সমর্থক প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

নওগাঁ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাপাহার উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে চারটিতে বিএনপি সমর্থক, একটিতে আওয়ামী লীগ এবং একটিতে জামায়াত ইসলামী সমর্থক প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। বিএনপি সমর্থক চেয়ারম্যানরা হলেন- সদর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), গোয়ালা ইউনিয়ন পরিষদে মো. আব্দুল জলিল, তিলনা ইউনিয়নে মো. আব্দুর রহমান কল্লোল ও পাতাড়ী ইউনিয়নে মো. তরিকুল ইসলাম। আইহাই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী মো. হামিদুর রহমান এবং শিরন্টি ইউনিয়নে জামায়াত সমর্থক প্রার্থী আব্দুল বাকী বিজয়ী হয়েছেন। ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৪৬ ঘ.