২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটানায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার করিম বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ফরিদা খাতুন চামেলী (২৪) গোমস্তাপুর উপজেলার ছোট দাদপুর গ্রামের ফজলে রাব্বীর মেয়ে। শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) দুলাল উদ্দীন জানান, চামেলী তার ভাইয়ের সঙ্গে মোটর সাইকেলে করে ছোট দাদপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে চামেলী ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৫৩৪ ঘ.