মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে বর্তমান মেয়র এম মনজুর আলমকে সহযোগিতা করতে চান সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি মনে করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) আয়বর্ধক প্রকল্পগুলো সফলভাবে পরিচালিত না হওয়া এবং সিটি গভর্নমেন্টের ধারণা বাস্তবায়িত না হওয়ার কারণে নগরের প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না।
এছাড়া উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান মেয়রকে কিছু ওয়ার্ড কাউন্সিলর 'বিভ্রান্ত' করার চেষ্টা করছে বলেও মনে করেন মহিউদ্দিন।
তিন মেয়াদে টানা ১৭ বছর সিটি মেয়রের দায়িত্ব পালনকারী মহিউদ্দিন চৌধুরী ২০১০ সালের ১৭ জুনের নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমের কাছে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন।
নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বৃহস্পতিবার দুপুরে নিজের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক আলাপচারিতায় নগরীর উন্নয়নে তার নিজস্ব অভিমত তুলে ধরেন।
অবশ্য বর্তমান মেয়রের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে রাজি হননি তিনি।
"জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তিনি তার কাজ করবেন। কাজের মূল্যায়ন করবে জনগণ।"
'সিটি গভর্নমেন্টের বিকল্প নেই'
প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবন ও ১৭ বছর সিটি মেয়রের দায়িত্ব পালনের স্মৃতিচারণ করে মহিউদ্দিন বলেন, "অভিজ্ঞতা থেকে বলছি- নগরীর উন্নয়নে সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।"
নিজের মেয়াদকালে এ বিষয়ে সরকারকে প্রস্তাব দিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, "সিটি গভর্নমেন্ট একটি ব্যবস্থা। এটি চালু করতে হলে আইন পাশ করতে হবে। তাই নিজ উদ্যোগে বিভিন্ন আয়বর্ধক প্রকল্প চালু করে সিসিসিকে সাবলম্বী করতে চেয়েছিলাম।"
আয়বর্ধক প্রকল্পের উপার্জন থেকে সিসিসি'র শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে নিজের তিন মেয়াদে গৃহীত উদ্যোগগুলো সফল ছিল বলে দাবি করেন তিনি।
মহিউদ্দিন বলেন, "পৃথিবীর বহু দেশে এ ব্যবস্থা আছে। এখন বাজেটের জন্য কেন্দ্রের দিকে চেয়ে থাকতে হয়। কোনো প্রকল্পের প্রস্তাব পাঠালে তা অনুমোদনের অপেক্ষায় শেষ হয়ে যায় অর্থবছর। থোক বরাদ্দ না পেলে কোনো কাজ করা যায় না।"
বর্তমান মেয়র মনজুর আলম হয়তো আয়বর্ধক প্রকল্পগুলো ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না- এ মন্তব্য করে সাবেক মেয়র বলেন, সম্ভবত এ কারণে তিনি হোল্ডিং ট্যাক্স বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।
'মেয়র হয়তো অনেক কিছু জানেন না'
সিসিসি'র কয়েকজন পুরুষ ও নারী কাউন্সিলর মেয়র মনজুর আলমকে উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে 'বিভ্রান্ত' করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মহিউদ্দিন চৌধুরী।
হোল্ডিং ট্যাক্সের আওতা বাড়ানো সংক্রান্ত সিসিসি'র সা
bdnews24