২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ায় বৃদ্ধকে গুলি করে হত্যা

কক্সবাজারের কুতুবদিয়ায় এক বৃদ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 07:10 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

কক্সবাজার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের কুতুবদিয়ায় এক বৃদ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত বৃদ্ধের নাম ছদর আমিন (৬০)। বৃহস্পতিবার সকালে উপজেলার আলী আকবর ডেইলের তাবালের চরের দাঙ্গার ঘোণায় এই ঘটনা ঘটে। একই ঘটনায় আরো চারজন আহত হয়। এরা হলো- ওসমাণ গণি (১৬), বদিউল আলম (৫০), নূর মোহাম্মদ (৪০) ও সাহেদ (২৫) আহত হন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চরের দাঙ্গার ঘোণা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সেলিম উল্লাহ বাবুল ও মেম্বার বখতেয়ার আলমের মধ্যে বিরোধ চলছিল। "বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেলিম উল্লাহ বাবুল তার লোকজন নিয়ে মজুদ লবণ বিক্রি করতে যান। এসময় বখতিয়ার আলম পক্ষের একদল সন্ত্রাসী সেলিম উল্লাহ বাবুলের ঘর লুঠ করার চেষ্টা চালায়।" ওসি জানান, সেলিমের বাবা ছদর আমিন সন্ত্রাসীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় মেম্বার বখতিয়ার আলম সাংবাদিকদের কাছে দাবি করেছেন, সেলিম উল্লাহ বাবুলের লোকজন দু'টি পক্ষে ভাগ হয়ে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। কুতুবদিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০১০৫ ঘ.