ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত হওয়া ৩৬ জন সেনা কর্মকর্তাকে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে।
এদের মধ্যে কেউ কেউ পদোন্নতিও পেয়েছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলা হয়, চারদলীয় জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো ও বরখাস্ত হওয়া ৩৬ সেনা কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের অকালীন বাধ্যতামূলক অবসরের পরিবর্তে স্বাভাবিক অবসর এবং বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। এ ছাড়া বঞ্চিতদের অবসরে পাঠানো হয়েছে পদোন্নতি দিয়ে।
এম ইদ্রিস আলীর সভাপতিত্বে সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় স
bdnews24