২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববিক্রম কিশোর পার্বত্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, নববিক্রমকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় দুই বছরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে প্রেষণে নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে পদায়ন করা হয়। গত বছরের ৩০ অগাস্ট র‌্যাবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারকে পুলিশের মহাপরিদর্শক করা হয়। এ সময় তার জ্যেষ্ঠ কর্মকর্তা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফণিভূষণ চৌধুরী ও নববিক্রম ত্রিপুরার জ্যেষ্ঠতা লঙ্ঘিত হয়। এতে তারা ছুটি নিয়ে কাজ থেকে বিরত থাকেন। পরে গত বছরের ৫ অক্টোবর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরাকে। পুলিশের আরেক অতিরিক্ত মহাপরিদর্শক ফণীভূষণ চৌধুরী বর্তমানে অতিরিক্ত সচিব মর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সেলের দায়িত্বে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯১৬ ঘ.