২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গ্রামবাসীদের সংঘর্ষে আহত ২০

মাগুড়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

মাগুরা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুড়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার শেখপাড়া গ্রামের বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রউফ বিশ্বাস নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩ জনকে ভর্তি করা হয়েছে মাগুরা সদর হাসপাতালে। মাগুরা সদর থানার ওসি মো. আলমগীর শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে দুই পক্ষের মধ্যে আকস্মিকভাবে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের নবাব আলী ও রউফ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে বিরোধ চলছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৪৩ ঘ.