২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মাহীগঞ্জ কলেজ এলাকায় ১৪৪ ধারা

রংপুরের আদিশহর মাহীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহারের পক্ষে এবং বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

রংপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের আদিশহর মাহীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহারের পক্ষে এবং বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন । কলেজের এক ছাত্র লাঞ্ছিত ও মারধর করার অভিযোগে একদল শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতিবাদের মুখে গত ১৩ জুন অধ্যক্ষ রবিউল হক সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়। কোতয়ালী থানার ওসি মো.মাহফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধ্যক্ষকে বরখাস্তের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। একই সময়ে কলেজের পরিচালনা পর্ষদের পক্ষ থেকেও পাল্টা সমাবেশ আহ্বান করা হয়। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪১৯ ঘ.