২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের উন্নয়ন এগুচ্ছে, বললেন মেয়র

বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়ন কাজ ঠিকপথেই এগুচ্ছে বলে মনে করেন সিটি মেয়র এম মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়ন কাজ ঠিকপথেই এগুচ্ছে বলে মনে করেন সিটি মেয়র এম মনজুর আলম। নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের ১১ মাসের মাথায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, "নগরবাসী শান্তিতে আছে।" তিনি মনে করেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্র"তি মোতাবেক নগরীর জলাবদ্ধতা, যানজট নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার সংকট নিরসনের জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে ঠিকপথেই এগুচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত বছরের ১৭ জুন অনুষ্ঠিত সিসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম প্রায় এক লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তিনি শপথ গ্রহণ করে দায়িত্ব নেন গত বছরের ১৮ জুলাই। পাঁচ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়ে ১১ মাস সময় অত্যন্ত কম উল্লেখ করে তিনি বলেন, "গত এক বছরে জনগণের কাছ থেকে সিসিসি'র উন্নয়ন কর্মসূচি নিয়ে কোনো ধরণের অভিযোগ পাইনি। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। "গত ১১ মাসে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার অনেকগুলো বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন।" তবে এ সময়ে হাতে নেওয়া এবং বাস্তবায়িত প্রকল্পের সংখ্যা জানাতে পারেননি মেয়র। তিনি বলেন, "জুনে অর্থ বছর শেষে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব হবে। ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অধিকাংশ শেষ হয়েছে। বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করি।" 'বড় জলাবদ্ধতা হয়নি' নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, এ বছর এখন পর্যন্ত নগরীতে বড় কোনো জলাবদ্ধতা হয় নি। জলাবদ্ধতা নিরসনে সিসিসি'র ৪১ টি ওয়ার্ডে খাল সংস্কার, খালের পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণ, নালা ও খালের মাটি উত্তোলনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। চাক্তাই খালের মুখে পলি জমে ভরাট হয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ শেষ করলে এ সমস্যা থাকবে না। "চাক্তাই খালসহ একাধিক প্রধান খালের মুখে স্লুইস গেইট নির্মাণ ও বহদ্দারহাট থেকে মুরাদপুর পর্যন্ত একটি কৃত্রিম খাল খননের বিষয়টি সিসিসি'র বিবেচনাধীন রয়েছে।" 'বাকি ৫০ হাজার রিক্সা উচ্ছেদ হবে' যানজট নিরসনে নতুন দুটি সড়কের নির্মাণ ও দুটি সড়কের স