২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে শেরপুর শহরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

শেরপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জের ধরে শেরপুর শহরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। দুপুরে শহরের সজবরখিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মমতাজ বেগম (৪৫) এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রিয়াজুল হকের স্ত্রী। সদর থানার এসআই ফজলে এলাহী জানান, দুপুর দেড়টার দিকে মমতাজ ঘরের দরজা-জানালা বন্ধ করে গায়ে আগুন দেয়। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে বিকাল ৩টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২৫৭ ঘ.