২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র ব্যবহারে র‌্যাবকে সতর্ক থাকতে বলেছে স্থায়ী কমিটি

ভবিষ্যতে আবাসিক এলাকায় অভিযান পরিচালনা ও অস্ত্র ব্যবহারে র‌্যাব সদস্যদের সতর্ক থাকতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যতে আবাসিক এলাকায় অভিযান পরিচালনা ও অস্ত্র ব্যবহারে র‌্যাব সদস্যদের সতর্ক থাকতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নারায়ণগঞ্জে মঙ্গলবার মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের সময় এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় উদ্বেকগ প্রকাশ করে বুধভার এ সতর্কতা দেয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি আবদুস সালাম। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিক্রেতা ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) বন্দুক যুদ্ধে পাগলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ১৪ বছর বয়সী শুভ নিহত হয়। সালাম সাংবাদিকদের জানান, বৈঠকে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। কিছু ক্ষেত্রে র‌্যাবের কার্যক্রম এর মানকে ক্ষুণ