ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পুষ্টি কার্যক্রমের পরিচালক পদে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব সালমা মাহমুদকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাকে প্রত্যাহার করা হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৩৩ ঘ.
bdnews24