২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অবিচার-কালিমা ধুয়ে যাক বর্ষায়'

ধরণী থেকে সব অন্যায়-অবিচার দূর হওয়ার প্রত্যাশা নিয়ে ১৪১৮ বঙ্গাব্দের বর্ষা ঋতুর প্রথম দিনটি বরণ করেছে উদীচী ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- ধরণী থেকে সব অন্যায়-অবিচার দূর হওয়ার প্রত্যাশা নিয়ে ১৪১৮ বঙ্গাব্দের বর্ষা ঋতুর প্রথম দিনটি বরণ করেছে উদীচী ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে বুধবার সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা কর্মসূচির আয়োজন করে সংগঠন দুটি। নাচ-গান, বর্ষাকথন, কবিতা আবৃত্তি আর আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষাঋতুকে বরণ করে নেয় তারা। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় বর্ষা উৎসবের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ। উদীচীর শিল্পী সৈকতের সেতার বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠামালার শুরু হয়। বর্ষাকথন পর্বে আলোচনায় অংশ নেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল আলম খান ও বিশিষ্ট সংস্কৃতিজন লাকী ইনাম। হাবিবুল আলম খান বলেন, আনুষ্ঠানিকভাবে বর্ষা বরণের উদ্দেশ্য হলো মানবসৃষ্ট বিপর্যয়ের কারণে যাতে বন্যা-খরার মতো প্রাকৃতিক দুর্যোগ না হয়- সে লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা। লাকী ইনাম বলেন, "অনেক সময় বিতর্ক হয় কোন ঋতু সেরা। আমি বলি বর্ষাই সেরা। কারণ দেশের মোট জনগোষ্ঠীর অধিকাংশই কৃষক। সেই সঙ্গে সব নাগরিকের জীবনযাত্রাও কৃষির ওপর নির্ভরশীল।" উদীচীর ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু ও ঢাবি চারুকলা অনুষদের ডীন অধ্যাপক মতলুব আলী। শিল্পী আক্তার, আজিজুর রহমান তুহিন, লীনা তাপসী, বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম, লাইসা আহমেদ লীসা, অনুপ বড়