বরগুনা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় বঙ্গোপসাগরের মোহনা থেকে একশ পিস সুন্দরী কাঠসহ একটি ট্রলার আটক করেছে উপকূলীয় রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
মঙ্গলবার রাতে পায়রা নদীর জয়ালভাঙ্গা নামক স্থান থেকে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে কাঠসহ ট্রলারটি আটক করে।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. হারুন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে নিয়মিত টহলে গিয়ে কাঠ বোঝাই ট্রলারটি আটক করা হয়। এ সময় কাঠ পাচারকারীরা নদীতে ঝাপিয়ে পরে পালিয়ে যায়।
উদ্ধারকৃত কাঠের মুল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানান তিনি।
সকালে কাঠসহ ট্রলারটি পাথরঘাটা বন বিভাগের কাছে সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৯ ঘ.
bdnews24