চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলা কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদ।
মঙ্গলবার এসব ইউপিতে ভোট গ্রহণ হয়।
হাটহাজারীর ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র মহিলা প্রার্থী নুসরাত জাহান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অন্যরা হলেন- ফরহাদাবাদ ইউনিয়নে মো.শাহাদাত হোসেন, ধলইয়ে আবুল মনছুর, মির্জাপুরে মো.সেকান্দর চৌধুরী, গুমানমর্দ্দনে মো.নাজিম উদ্দিন চৌধুরী, নাঙ্গলমোড়ায় মো.কামাল উদ্দিন চৌধুরী, ছিপাতলীতে মো. আলী আকবর, মেখলে মো.গিয়াস উদ্দিন।
এছাড়া গড়দুয়ারা ইউনিয়নে সৈয়দ ফোরকান আহমেদ, উত্তর মাদার্শায় অ্যাডভোকেট রফিকুল কাদের, ফতেপুরে মো. জাকের হোসেন, চিকনদণ্ডীতে মো. সেলিম, দক্ষিণ মাদার্শায় আবুল হোসেন এবং শিকাররপুরে মো. আবু বক্কর সিদ্দিক।
হাটহাজরী উপজেলায় ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা গঠনের লক্ষে হাটহাজরী সদর ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৩২৯ ঘ.
bdnews24