টাঙ্গাইল, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মধুপুর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে পাঁচটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক প্রার্থী। একটিতে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থক প্রার্থী।
মঙ্গলবার এসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সমর্থক বিজয়ীরা হলেন- গোলাবাড়ি ইউপিতে গোলাম মোস্তফা খান বাবলু, আলোকদিয়ায় কোরবান আলী, আউশনারায় কাজী আব্দুল মোতালেব, মির্জাবাড়িতে সাদিকুল ইসলাম, শোলাকুড়িতে অ্যাডভোকেট ইয়াকুব আলী।
অরণখোলা ইউপিতে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থক হুমায়ুন কবির সরকার।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৪৫ ঘ.
bdnews24