২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বিক্ষোভ সমাবেশ বিকেলে

হরতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পুলিশি 'নির্যাতনের' প্রতিবাদে বুধবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 05:47 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পুলিশি 'নির্যাতনের' প্রতিবাদে বুধবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বিকাল ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে এই সমাবেশ করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী। তিনি বলেন, "দলীয় কার্যালয়ের সমানে এই সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।" এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রিজভী অভিযোগ করেন, "সরকার রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মসূচিকে বাধা দিতে ও বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দ্রুত সাজা দেওয়ার নতুন কৌশল নিয়েছে। এটা মানবতাবিরোধী কালো আইন। গত ১২ ও ১৩ জুন ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচিতে পুলিশ ও র‌্যাব আমাদের সহাস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়েছে। এসব অপকর্মের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে।'' দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করে নতুন কর্মসূচি দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২৩২৪ ঘ.