২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

হরতালের সমর্থনে মিছিলের সময় সংঘর্ষে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন ও যুবদল কর্মী সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

রাজশাহী, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে মিছিলের সময় সংঘর্ষে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন ও যুবদল কর্মী সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানাধানী শিরোইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির ডাকা হরতালের সমর্থনে গত ৪ জুন নগরীর সাহেব বাজার এলাকায় মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ শাহ্রিয়ার গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় তিনশ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন থানার এসআই জাহাঙ্গীর হোসেন। রিটন ও সুলতানকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে এসআই শাহাবুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১০৪০ ঘ.