২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সম্মেলনের ঘোষণা আসছে

দীর্ঘ পাঁচ বছর পর আগামী জুলাই মাসে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 03:59 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ পাঁচ বছর পর আগামী জুলাই মাসে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর ১২টায় মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন করে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, "মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" জুলাই মাসের ১০ ও ১১ তারিখ সম্মেলন হতে পারে বলে ছাত্রলীগের সম্পাদক পদ মর্যাদার একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সর্বশেষ ২০০৬ সালের ৪ এপ্রিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর কমিটি হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে ৫ বছর ৪ মাস পর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩১০ ঘ.