২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

ঝিনাইদহের মহিষহাটিতে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঝিনাইদহ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহিষহাটিতে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। মঙ্গলবার দুুপুর সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের আজগর আলী (৪০) ও তার ভাতিজা পিকুল (৩২)। বারোবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, চাচা-ভাতিজা মোটর সাইকেলে করে বারোবাজারের দিকে যাচ্ছিলেন। পথে মহিষহাটিতে একটি তেলবাহী লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা মারা যান। এ ব্যাপারে বারোবাজার হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২১০ ঘ.