২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের ৭ শাখায় হেল্প ডেস্ক চালু

গ্রাহক হয়রানি কমাতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়াও সাতটি শাখায় হেল্প ডেস্ক চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক হয়রানি কমাতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়াও সাতটি শাখায় হেল্প ডেস্ক চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং সেবাকে আরো গ্রাহকবান্ধব করতে এবং ব্যাংকিং সেবা পেতে উদ্যোক্তাসহ সব গ্রাহক যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া ও রংপুর অফিসে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। ব্যাংকের সেবা পেতে কোনো উদ্যোক্তা বা গ্রাহক কোনো 'অনাকাক্সিক্ষত পরিস্থিতির' শিকার হলে তিনি হেল্পডেস্কের সাহায্য নিতে পারেন। এছাড়া গ্রাকরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bangladeshbank.org.bd) এবং সংশ্লিষ্ট ব্যাংক ভবনে অভিযোগ বাক্সে অভিযোগ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১৩৮ ঘ.