২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধা না হলে বিদায় করে দিতে পারেন: স্পিকার

নিরপেক্ষভাবে কাজ করছেন উল্লেখ করে স্পিকার আবদুল হামিদ বলেছেন, 'সুবিধা' না হলে তাকে 'বিদায়' করে দেওয়া যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরপেক্ষভাবে কাজ করছেন উল্লেখ করে স্পিকার আবদুল হামিদ বলেছেন, 'সুবিধা' না হলে তাকে 'বিদায়' করে দেওয়া যেতে পারে। মঙ্গলবার সংসদে স্পিকার বলেন, আমি নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। "যদি মনে হয়, আমাকে দিয়ে সুবিধা হচ্ছে না। তাহলে বিদায় করে দিতে পারেন।" বিএনপি মহাসচিবকে উদ্ধৃত করে স্পিকারকে নিয়ে একটি বাংলা দৈনিকে প্রকাশিত সংবাদ অসত্য বলে উল্লেখ করেন স্পিকার। স্পিকার আবদুল হামিদ বলেন, আমাকে হেয় করার জন্য পত্রিকা যদি কিছু করে তাহলে করার কিছু নেই। গণমাধ্যমকে আমি বেশ গুরুত্ব দিই, সম্মান দেই। কোনো অংশে সাংবাদিকদের জাতীয় সংসদ বিটের) গুরুত্ব কম দেই না। নিরপেক্ষভাবে কাজ করার বিষয়টি সাধারণ মানুষও জানে উল্লেখ করে সংসদের কার্যক্রম নিরপেক্ষভাবে চালাতে সরকার ও বিরোধী দলের সহযোগিতা চান তিনি। স্পিকার বলেন, দেশের মানুষই বলবেন- সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি দায়িত্ব পালন করি। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাই- এমন ভাষায় কথা বলতে হবে। "আমার কোনো মোহ নেই। মোহ নিয়ে আমি রাজনীতি করিনি। সরকার ও বিরোধী দল কারো পক্ষ নেওয়ার আমার সুযোগ নেই।" মঙ্গলবার বিকাল ৫টা ২৫ মিনিটের পর স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আইন প্রণয়ন কার্যাবলী শুরু করার আগ মুহূর্তে তিনি এসব কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২০ ঘ.