২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুখালীর ৬ ইউনিয়নে বেসরকারি ফলাফল

ফরিদপুরের মধুখালী উপজেলার ছয়টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ফরিদপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালী উপজেলার ছয়টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার ভোটগ্রহণ শেষে রাতে এসব ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ড. মো. গোলাম মোস্তফা এবং মো. নুরুল আমীন। বেসরকারিভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন- রায়পুরে জাকির হোসেন, জাহাপুরে শামসুল হক, কামারখালীতে লুৎফর রহমান, বাগাটে আব্দুর রহিম ফকির, মধুখালীতে সাহাবুদ্দীন আহমদ এবং নওপাড়ায় হাবিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪৪ ঘ.