২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পষ্ট হয়ে দোকানির মৃত্যু

চট্টগ্রামে নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফজল করিম (৪০)। তিনি আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মো. নুরুচ্ছফার ছেলে। পাঠানটুলী এলাকায় তার একটি স্টেশনারি দোকান রয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে দোকান খোলার পর বিদ্যুস্পৃষ্ট হন ফজল করিম। সকাল ৮টায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৭৪২ ঘ.