২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে তরুণীর লাশ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবতীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 07:28 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

জয়পুরহাট, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবতীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বহরমপুর গ্রামের পাশে বাঙ্গালদহ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পাঁচবিবি থানার ওসি বিমান চন্দ্র কর্মকার সাংবাদিকদের জানান, লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। শ্বাসরোধ করে তরুণীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১৯ ঘ.