২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

বরগুনার বেতাগী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 06:10 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

বরগুনা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার বেতাগী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রানু বেগম (২২) ওই গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী। তাদের তিন মাসের এক কন্যা সন্তান রয়েছে। রানুর মা শেফালী বেগম রাতেই সিদ্দিকুরের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করেছেন। শেফালী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই বছর আগে সিদ্দিকুরের সঙ্গে রানুর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রানুকে প্রায়ই মারধর করতো সিদ্দিকুর। তিনি অভিযোগ করেন, সোমবার সকালে রানুকে তার স্বামী মারধর করলে তিনি মারা যান। এরপর সিদ্দিকুর মুখে বিষ ঢেলে দিয়ে রানু আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। বেতাগী থানার ওসি নূরুল হক জানান, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৩০ ঘ.