২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে হাতির আক্রমণে আহত ৫

রাঙামাটির বরকলে একটি গ্রামে রাতভর বন্য হাতির আক্রমণে পাঁচজন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২২টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

রাঙামাটি, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকলে একটি গ্রামে রাতভর বন্য হাতির আক্রমণে পাঁচজন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২২টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জনিয়েছে, দুই নং বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি গ্রামে রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত এ আক্রমণ চলে। ইউনিয়ন চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১২ থেকে ১৫টি বন্যহাতি খাবারের খোঁজে কুরকুটিছড়ি গ্রামে হামলা চালায়। এসময় বন্যহাতির দলটি গ্রামের ২২টি বসতবাড়ি ভেঙে দেয় এবং এতে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বন্য হাতির দলটি এখনো ওই এলাকার জঙ্গলে অবস্থান করছে বলেও জানান প্রভাত চাকমা। উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈফ উদ্দীন আহমেদ জানান, যতো দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। বন বিভাগের সহায়তা নিয়ে কীভাবে বন্যহাতির এই দলটিকে আবাস্থলে ফেরত পাঠানো যায় সে চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭২১ ঘ.