২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ভাংচুরের অভিযোগে মিরপুরে আটক ৩

হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে দুটি বাস ভাংচুরের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে দুটি বাস ভাংচুরের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৮টার দিকে একটি মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। ১০ নম্বর গোলচত্ত্বর এলাকায় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং দুটি বাসে ভাংচুর চালায়। আটককৃতরা হলেন-সাইফুল ইসলাম (১৮), কতুবউদ্দিন (২৫), অন্যজনের নাম জানা যায়নি। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাস ভাংচুরের অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি-জামায়াত। ওদিকে রোববার রাতে মিরপুরের রূপনগর এলাকা থেকে ঢাকা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বজলুর রশিদ আঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। পল্ল